সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঢাকায় পা রেখে সিলেটে যাচ্ছে শ্রীলঙ্কা দল
spot_img
spot_img

ঢাকায় পা রেখে সিলেটে যাচ্ছে শ্রীলঙ্কা দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। আজ বিকেলের ফ্লাইটেই শ্রীলঙ্কা দল আবার সিলেট রওনা হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন।

৪ মার্চ সিলেটে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। ওয়ানডে ও টেস্টের দল পরে ঘোষণা করবে শ্রীলঙ্কা। এর আগে, টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। ম্যাথুস-মেন্ডিসরা থাকলেও ইনজুরির কারণে স্কোয়াডে থাকছেন না তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের কয়েকজনও আজ সিলেটে যাবেন। তবে বিপিএলের ফাইনালে যারা খেলছেন, তারা আগামীকালের ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। এরপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টি-২০ দল: ওয়ানিন্দু হাসারঙ্গা (অধিনায়ক), চারিথা আশালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, বিনোরা ফার্নান্দো, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments