বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমস্কোয় সমাহিত নাভালনি
spot_img
spot_img

মস্কোয় সমাহিত নাভালনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যালেক্স নাভালনিকে রাশিয়ার রাজধানী মস্কোয় সমাহিত করা হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) শেষকৃত্য শেষে সমাহিত হন পুতিনের সমালোচক এই নেতা। তার শেষকৃত্যে সমবেত হন কয়েক হাজার রুশ জনগণ।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার রাজধানীর মস্কোর মেরিনোতে মাদার অব গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে তাকে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হয়।

নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা। নাভালনির কপালে চুমু খেয়ে শেষ বিদায় জানান তার বাবা-মা।

আলেক্সি নাভালনির শেষকৃত্য উপলক্ষে তার হাজার হাজার সমর্থক চার্চ এলাকায় সমবেত হয়ে, ‘কারাগারে নাভালনির মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না’ বলে স্লোগান দিতে থাকেন।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে আকস্মিক মারা যান ৪৬ বছর বয়সী আলেক্সি নাভালনি। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে।খবর রয়টার্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments