ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৬ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ৫৮ টাকা ৮০ পয়সা।
এদিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ২৯ টাকা ১০ পয়সা বা ৬.৬০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় এবং শাশা ডেনিমসের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৫৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে- গোল্ডেন সন, সায়হাম কটন, সানলাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments