ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ও তিন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালক মিসেস সৈয়দা কামরুন নাহার আহমেদ তার ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা করেছেন। তিনি আলোচ্য পরিমান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর পাবলিক/ব্লক মার্কেটে বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।
ইজেনারেশন সোর্সিং লিমিটেডের কর্পোরেট পরিচালক কোম্পানির ৪০ লাখ ১৪ হাজার ৮২টি শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি প্রচলিত বাজার মূল্যে পাবলিক/ব্লক মার্কেটে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে।
কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর শামীম আহসান কোম্পানির মোট ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা করেছেন।
এছাড়াও কোম্পানির চেয়ারম্যান (ইজেনারেশন সোর্সিং লিমিটেডের মনোনীত পরিচালক) এস এম আশরাফুল ইসলাম তার ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ারের পুরো হোল্ডিং বিদ্যমান বাজারমূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ, পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে এই চেয়ারম্যান ও পরিচালকেরা আলোচিত পরিমান শেয়ার বিদ্যমান বাজারমূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) বিক্রি করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments