ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। ‘মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে আজ শনিবার ৯ মার্চ, ২০২৪ তারিখ। এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা।

এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এই সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments