flax seeds বা তিসির বীজের উপকারীতা নতুন করে বলার কিছু নেই। এটি শরীর সুস্থ রাখার পাশাপাশি রূপচর্চাতেও এর জুরি মেলা ভার। ফ্ল্যাক্সসিডে এমন বেশ কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী। এটি সহজে ত্বকের ওপর বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।

ত্বকে ব্যবহারের জন্য তিসি বীজের জেল বানাতে প্রথমে ১/২ কাপ ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ ২ কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে তিসির বীজ সমান পানি ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই মিশ্রণ ঠাণ্ডা হওয়ার পর সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে।
মিশ্রণটি এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এই ভাবে অন্তত ১ মাস পর্যন্ত এই জেল ফ্রিজে রাখতে পারেন।
তিসি বীজের জেল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এই জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগাতে পারেন। সুগন্ধের জন্য এতে এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। ময়শ্চারাইজার হিসেবে এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করতে পারেন। এটা ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা জোগানের পাশাপাশি ব্রণর সমস্যাও দূর করবে।
এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটারি কার্যকারিতা। যার ফলে ত্বকের যে কোনও সমস্যা যেমন র্যাশ বা জ্বালাভাব কম করতে এই জেল খুবই উপকারী। এছাড়াও তিসির বীজে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ফ্যাটি অ্যাসিড ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ঘুমোতে যাওয়ার আগে রোজ এই জেল মুখে মেখে ঘুমোলে ত্বক থাকবে একেবারে তরতাজা।
এছাড়াও তিসি বীজের ফেস প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। তৈরি করা জেল দিয়েও এই প্যাক বানাতে পারেন। এর জন্য লাগবে ফ্ল্যাক্সসিড জেল- ১ চামচ, চালের গুঁড়ো- ১ চামচ, মধু- ১ চামচ, অলিভ অয়েল- ১/২ চামচ।
ফেস প্যাক তৈরির জন্য প্রথমে সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে ও গলায় ভাল করে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বক টানটান এবং উজ্জ্বল হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments