বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedমায়ানগর প্রকল্প বাস্তবায়নে বেক্সিমকোর চুক্তি ও বিনিয়োগের সিদ্ধান্ত
spot_img
spot_img

মায়ানগর প্রকল্প বাস্তবায়নে বেক্সিমকোর চুক্তি ও বিনিয়োগের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড (বেক্সিমকো) মায়ানগর প্রকল্প বাস্তবায়নে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের সাথে চুক্তি ও প্রকল্পটিতে বিনিয়োগ করার কথা জানিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের একটি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে এই আবাসান প্রকল্প বাস্তবায়ন করবে বেক্সিমকো। কোম্পানিটি জিরোকুপন বন্ড ইস্যুর মাধ্যমে এক হাজার পাঁচশ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেয়, যার একটি বড় অংশ মায়ানগরে বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের ৭৫ শতাংশের মালিক হবে বেক্সিমকো লিমিটেড আর বাকী ২৫ শতাংশের মালিক শ্রীপুর টাউনশিপ লিমিটেড। এই অনুপাতে প্রকল্পের মুনাফা ভাগ হবে।

আলোচিত প্রকল্পের আয়তন হবে প্রায় ১০০ একর। নবীনগর-চন্দ্রা হাইওয়ের পাশে এ প্রকল্পের অবস্থান। প্রকল্পটি হবে বহুমুখী ব্যবহার উপযোগী। এটি হবে আবাসিক প্রকল্প। অন্যদিকে প্রকল্পের ভেতরে থাকবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শপিং মল ইত্যাদি।

এই প্রকল্পে ১৮ হাজার অ্যাপার্টমেন্টের মধ্যে থাকবে- স্বাস্থ্য সেবা, শিক্ষা ও বিনোদন সংক্রান্ত নানা ব্যবস্থা, শপিং মল ইত্যাদি। বাণিজ্যিক অংশের আয়তন হবে ৫০ লাখ বর্গফুট। এছাড়াও পুরো প্রকল্পটি হবে সবুজ ও পরিবেশবান্ধব।

আলোচিত প্রকল্পের ডিজাইন, ডেভেলপমেন্ট ও সুপারভিশনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ, মায়ানগর প্রকল্পের অপর উদ্যোক্তা শ্রীপুর টাউনশিপ লিমিটেড বন্ড ছেড়ে এক হাজার দুইশ কোটি টাকা সংগ্রহ করেছে। আইএফআইসি ব্যাংক ওই বন্ডের গ্যারান্টার। বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments