ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে দেশের ব্যাংক সমূহের অফিসিয়াল ও ব্যাংকিং লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আজ সোমবার ১১ মার্চ, ২০২৪ তারিখ বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংকের কর্মীদের বিকাল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হবে। রমজান শেষে অফিস ও ব্যাংকিং সময় আগের সময়সূচিতে ফিরে আসবে বলে জানানো হয়।
আরও বলা হয়, গ্রাহকরা সাধারণত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংকগুলোর কার্যক্রম শেষ করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সেই সিদ্ধান্তের আলোকেই ব্যাংকে লেনদেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ, আগামীকাল ১২ মার্চ, ২০২৪ তারিখ থেকে চাঁদ দেখার উপর ভিত্তি করে বাংলাদেশে রোজা শুরু হতে যাচ্ছে। রোজা শুরুর দিন থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments