
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৫৪ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি শেয়ার লেনদেন করেছে ৪৪ কোটি ৩৩ লাখ ৭ হাজার টাকার। এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩৯ কোটি ৭৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আলিফ ইন্ডাস্ট্রিস, বেস্ট হোল্ডিংস, বীকন ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments