ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজান জুড়ে এশার নামাজ বাদে তারাবিহ নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ রাতে খাবেন সেহরি। সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন সূর্যাস্তের সময়। এর জন্য সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকেই ঠিক করে রেখেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১২ মার্চ ইফতার হবে ৬টা ১০ মিনিটে ও সেহরি ভোর ৪টা ৫১ মিনিট। এ দিন দিবাগত রাত অর্থাৎ বুধবার ১৩ মার্চ, ২০২৪ তারিখ ভোর ৪টা ৫০ মিনিট পর্যন্ত সেহরি খাওয়া যাবে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।
এছাড়া সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়। রোজা রাখার আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
এদিকে ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়:
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উল্লেখ, সোমবার ১১ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে আজ রোজা শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments