রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ৬ হাজারের নিচে সূচক: নি:স্ব বিনিয়োগকারীরা
spot_img
spot_img

৬ হাজারের নিচে সূচক: নি:স্ব বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৩ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৭৪.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০০.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৭৬৬ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৫২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ৫১.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ০০৬.৮৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩০৯.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৫ টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭১১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ১২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৬৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮০ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৫৭.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ১০৫.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৯৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৭১৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments