
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের কাছে থাকা ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments