ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ সোমবার সকালে চট্টগ্রামে টস হেরে ফিল্ডিং করবে স্বাগতিক শিবির। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি হচ্ছে সকাল ১০টা থেকে।

একাদশে তিন পরিবর্তন-
বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন এনে। অফ ফর্মের কারণে বাদ পড়া লিটনের জায়গায় একাদশে এসেছেন এনামুল হক বিজয়। ইনজুরিতে ছিটকে যাওয়া তানজীম হাসান সাকিবের জায়গায় মোস্তাফিজুর রহমান আর তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments