ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৮ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথেকমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচাক প্রভাব। দিন শেষে আজ ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯৮.২৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৬.২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ৩৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১০ লাখ ৫১ হাজার ৩৬২ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৫৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৬৮.০৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৯৯.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫১.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৫ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয় ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৯০০ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৪০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৪ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা।
উল্লেখ্য, সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments