ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে প্রতিদিনই কমে যাচ্ছে সূচক এবং আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এ থেকে উত্তোরণের লক্ষ্যে পুঁজিবাজারের শীর্ষ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আজ মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। ডিবিএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যম জুমে বৈঠকটি চলছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৈঠকে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকরাসহ শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী এবং অন্যান্য ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।
আজ ১৯ মার্চ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এ সময় প্রধান সূচক কমে প্রায় ৫৬ পয়েন্ট দাঁড়ায়। এর পর সূচকের উত্থান হলেও ১০টা ৪০মিনিটে ৩৩ পয়েন্ট কমে সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলেছে।
দিনটিতে লেনদেন শুরুতেই সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে। লেনদেন শুরুর দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৩ পয়েন্ট করে অবস্থান করেছে ৫ হাজার ৮৪৬ পয়েন্টে।
এখন পর্যন্ত অর্থাৎ বেলা ১২টা ৫৪ মিনিটে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৭ শতাংশ বা ৬৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৪.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬.৭২ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১.২৩ শতাংশ বা ২০৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭২০.৭৮ পয়েন্টে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments