শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআজ এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প উদ্বোধন
spot_img
spot_img

আজ এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার (এফডিসি) অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র‍্যাম্প উদ্বোধনের ছয় মাস পর খুলে দেওয়া হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে ঐ র‍্যাম্প দিয়ে যান চলাচলের উদ্বোধন করবেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।

এই র‍্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬.৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ঐ অংশে সব মিলিয়ে ১৫টি র‍্যাম্প ছিল। এবার খুলছে ষোড়শ র‍্যাম্প।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments