সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
spot_img
spot_img

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোয়ো সুবিয়ান্তো। গতকাল বুধবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো। বৃহস্পতিবার (২১) মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিয়েসের দল ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জারের দল ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

পরাজিত দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন। সুবিয়ান্তোকে জয়ী ঘোষণার পর নির্বাচন কমিশন এলাকার আশপাশে বিক্ষোভ করেছেন পরাজিত দুই দলের সমর্থকেরা। সহিংসতার আশঙ্কায় রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ।

অন্যদিকে তাদেরকে বিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত প্রবোয়ো। বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। বুথফেরত প্রাথমিক ফলাফলেই নিশ্চিত হয় সুবিয়ান্তোর বিজয়। গতমাসে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments