ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কশেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৭.৯৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৮ টাকা ২০ পয়সা। এদিকে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের ৭.৫৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দর ৬.৭৩ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- ফারইস্ট ফাইনান্স, ফার্স্ট ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আইসিবি, বিবিএস এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments