সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামোস্তাফিজের প্রশংসায় যা বললেন কুম্বলে-ইরফান
spot_img
spot_img

মোস্তাফিজের প্রশংসায় যা বললেন কুম্বলে-ইরফান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ করছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে রেখেছেন। আসরের শুরুতেই মোস্তাফিজের এমন বোলিং মন কেড়েছে সাবেক ভারতীয় ক্রিকেটারদের। পুরো আসর জুড়েই মোস্তাফিজকে দেখতে চেয়েছেন তারা।

প্রথম ম্যাচে মোস্তাফিজের ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের পর জিও সিনেমার পোস্ট ম্যাচ শো-তে অনিল কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।

চেন্নাইয়ের সাবেক খেলোয়াড় রবিন উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তার সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।

বাংলাদেশী পেসাররের প্রশংসা মেতেছেন সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ মোস্তাফিজকে আসরজুড়ে দেখার ইচ্ছাও পোষণ করেছেন ইরফান, ‘কোনো না কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন মোস্তাফিজ খেলতে পারে।

গুজরাটের বিপক্ষে প্রথম দুই ওভারে মোস্তাফিজ ২৩ রান দিলেও শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৭। সেই সঙ্গে নিয়েছেন দুটি উইকেট। এমন কামব্যাক মনে ধরেছে নিউ জিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহানের। তিনি বলেন, ‘মোস্তাফিজুর শেষ দিকে যে দুটি স্লোয়ার বল করেছে, দুর্দান্ত ছিল।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ভাষ্য, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’

পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। ৩১ মার্চ দিল্লির ঘরের মাঠে সেই ম্যাচে মোস্তাফিজ প্রশংসা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments