ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে।
কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
উল্লেখ্য, ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments