ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৩১ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দিনটিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৪ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে শাইনপুকুর সিরামিকসের আজ ২৩ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ২০ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে এশিয়াটিক ল্যাবরেটরিজ এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে মালেক স্পিনিং, ফরচুন সুজ, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং লাভেলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments