মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশুটিং সেটে গুরুতর আহত কোয়েল মল্লিক
spot_img
spot_img

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল মল্লিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির নতুন পর্ব ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’ ‘মিতিন মাসি’র এবারের পর্বে জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন।

অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি ও অনসূয়া মজুমদার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments