ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এখন থেকে আইপিও কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। এ বিষয়ে নতুন কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩৬ তম সভায় এই কর্ম পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কমিশন আজকের অনুষ্ঠিত সভায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করে। আলোচনায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও), ডেট সিকিউরিটিজ ও ইক্যুইটি সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছে। এছাড়াও কমিশন ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডট কম/মাজ./নি
























Recent Comments