ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

তথ্যমতে, এদিন কোম্পানিটির ৭৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ টাকার।
৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক।
লেনদেন তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, একটিভ ফাইন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, স্কয়ার ফার্মা, ইন্দো বাংলা ও ব্রাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments