রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপাওনা টাকা না পেয়ে অঞ্জনাকে আইনি নোটিশ পাঠালেন ডিপজল
spot_img
spot_img

পাওনা টাকা না পেয়ে অঞ্জনাকে আইনি নোটিশ পাঠালেন ডিপজল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিশা সওদাগর- মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলের বিপরীতে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি।

ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

এ প্রেক্ষিতে, গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments