শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৬ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচুয়াল ফান্ড ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। 

ফান্ডগুলো হচ্ছে- 

গ্রামীণ ওয়ান স্কিম টু: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি ৭ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৭৪ টাকা এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৬ টাকা (বাজারমূল্যে) এবং ১১.১৪ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১.১২ টাকা, ১৯.৭২ টাকা এবং ১১.২৮ টাকা। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৬৯ টাকা (লোকসান) এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.০৬ টাকা (বাজারমূল্যে) এবং ১০.৯৭ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১.০১ টাকা, ১২.৯৫ টাকা এবং ১২.৪৯ টাকা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৮০ টাকা (লোকসান) এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.১০ টাকা (বাজারমূল্যে) এবং ১১.৫০ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২৩.১১ টাকা, ১১.১৯ টাকা এবং ১১.৪১ টাকা।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.২৩ টাকা (লোকসান) এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.২৩ টাকা (বাজারমূল্যে) এবং ১০.৮৬ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ০.২৯ পয়সা, ১০.৭৫ টাকা এবং ১০.৯৯ টাকা।

ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৩৫ টাকা (লোকসান) এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.১৯ টাকা (বাজারমূল্যে) এবং ১০.৭৭ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ০.৩১ টাকা, ১০.৮৩ টাকা এবং ১০.৯৬ টাকা।

পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.২৩ টাকা (লোকসান) এবং ৩০ জুন তারিখে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.৩৮ টাকা (বাজারমূল্যে) এবং ১১.১৭ টাকা (ক্রয়মূল্যে)। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ০.৩১ টাকা, ১০.৯০ টাকা এবং ১১.১৬ টাকা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম   

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments