বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিএসইসির ওপর আস্থায় নেই বিনিয়োগকারীরা
spot_img
spot_img

বিএসইসির ওপর আস্থায় নেই বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৩.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৪.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৪.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৭০৫ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৫ শতাংশ বা ৮৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৭৮.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৬.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৪.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩২ টির, কমেছে ৩৩৬ টির এবং অপরিবর্তিত রয় ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.১০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৫০ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭০ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৫৩৮.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ২৯৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments