শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান
spot_img
spot_img

পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান ‘নিরাপত্তা বিবেচনায়’ তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান সোমবার এ তথ্য জানিয়েছেন।

পহেলা এপ্রিল ইরানের সিরিয়া কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়া হিসাবে শনিবার রাতে ইসরায়েলে কয়েকশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন কিনা।

জবাবে রাফায়েল গ্রসি বলেন, ‘আমরা সবসময় এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি যা বলতে পারি তা হচ্ছে, আমাদের পরিদর্শকদের ইরান সরকার জানিয়েছে যে গতকাল (রোববার), আমরা প্রতিদিন যে সব পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার বিবেচনায় বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত আমি পরিদর্শকদের ফিরিয়ে আনব না বলে সিদ্ধান্ত নিয়েছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments