রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য মানা বে ওয়াটার পার্ক দিচ্ছে এক্সক্লুসিভ অফার
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য মানা বে ওয়াটার পার্ক দিচ্ছে এক্সক্লুসিভ অফার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রাহকদের এক্সক্লুসিভ অফার এবং ডিসকাউন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লিমিটেড (মানা বে ওয়াটার পার্ক)- এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অবস্থিত মানা বে হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক।

এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের সকল ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা মূল্যছাড়ে মাত্র ৫,৫৫৫ টাকায় প্রবেশমূল্যসহ আনলিমিটেড ২৫টি রাইড উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা বাইট অব প্যারাডাইস রেস্টুরেন্ট, সানকিসড ক্যাফে, ইডেন স্পা এবং ক্যাবানা রেন্টাল- এ ১০% ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি চলবে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

৩ এপ্রিল ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং মানা বে ওয়াটার পার্ক- এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম এবং মানা বে ওয়াটার পার্কের মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আরিফা আফরোজ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments