সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্টেডিয়াম পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছে আইসিসির প্রতিনিধি দল
spot_img
spot_img

স্টেডিয়াম পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছে আইসিসির প্রতিনিধি দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসছে সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির তোড়-জোড়ও। সুযোগ-সুবিধা যাচাই করতে বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ৫ সদস্যের প্রতিনিধি দল।

প্রথম দিন ২২ এপ্রিল (সোমবার) প্রতিনিধি দলটি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। স্টেডিয়ামের বিভিন্ন স্থান, একাডেমি, ইনডোর ও হোটেল পর্যবেক্ষণ করবে তারা।

এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। নারী বিভাগ থেকে জানানো হয়, ‘বিশ্বকাপের ভেন্যু দেখতে পাঁচ সদস্যের দল ঢাকায় আসছেন। আগামীকাল তারা প্রথমে মিরপুর স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখবেন, এরপর সিলেট যাবেন।

শুধু স্টেডিয়াম নয় পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধাও পর্যবেক্ষণ করার কথা রয়েছে প্রতিনিধি দলের। নারী বিশ্বকাপের ফাইনাল হবে মিরপুরে। আর সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সিলেটে যাবে প্রতিনিধি দল। চায়ের দেশেও স্টেডিয়াম, হোটেলের সুযোগ-সুবিধা দেখবে তারা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আয়োজিত খেলার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। স্বাগতিকসহ ১০টি দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গত বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments