সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক: আসছে বিনিয়োগ
spot_img
spot_img

বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক: আসছে বিনিয়োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের চলমান সংকট দূর করতে আজ ২২ এপ্রিল স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২২ এপ্রিল ২০২৪ তারিখ রোজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সাথে পুঁজিবাজারের অংশীজন ও শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়। বেলা ০৩:০০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে বিএসইসি এর কর্মকর্তাবৃন্দ এবং পুঁজিবাজারের অংশীজন ও শীর্ষ ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি শুরু হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ পুঁজিবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউসসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠিত সভায় দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং অন্যান্য সম্পর্কীত বিষয়সমূহের উপর আলোচনা হয়।

সভায় বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে বলেন, “পুঁজিবাজারের অংশীজন এবং ব্রোকাররা বাজারের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বাজার সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকে এবং পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএসইসির লক্ষ্য। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিরি উত্তরণে আজকের সভায় বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আমলে নিয়ে কাজ করবে বিএসইসি।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক অবস্থান যেমন উন্নতি হচ্ছে এবং দেশের পুঁজিবাজারও দ্রুতই প্রাণবন্ত ও বলিষ্ঠ রূপেফিরবে বলে আশা করা যায়।”

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই বিনিয়োগকারীদের স্বার্থ ও পুঁজির সুরক্ষা নিশ্চিত করে দেশের পুঁজিবাজারের উন্নয়ন তরান্বিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সভায় বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরে করণীয় বিষয়ে আলোকপাত করেন এবং বিএসইসি’র নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের(স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়্যালফান্ড ইত্যাদি) এর বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

ছাড়াও ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ব্যাংকসমূহের হেড অব ট্রেজারিদের সাথে একটি সভা অনুষ্ঠানের বিষয়ে মতামত দেন তিনি।

এছাড়াও সভার আলোচনায় ব্রোকারেজ হাউসসমূহের শীর্ষকর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত দেন। উপস্থিত ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিবৃন্দ দেশেরবাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। বর্তমান বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে সংকটসমূহও  উত্তরনের উপায়সহ এবং পুঁজিবাজারে বিনিয়োগের নানাদিক আলোচনায় উঠে আসে। সর্বোপরি বর্তমান পুঁজিবাজারে বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং এসকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিএসইসি ও ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা সমন্বিতভবে কাজ করার বিষয়ে একমত হন।

 

ডেইলি শেয়ারবাজার ডট কম/নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments