
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২২ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১১ টাকা ৮০ পয়সা বা ৬.০৩ শতাংশ। এদিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দর ৩.৩৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর ২.৯৭ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, স্যালভো কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন, ইন্টার্ন ব্যাংক এবং গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments