মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হচ্ছে- এনবিআর চেয়ারম্যান
spot_img
spot_img

শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হচ্ছে- এনবিআর চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হচ্ছে। যে কারণে বর্তমান বাজারে ক্যাশ ফ্লো বেড়েছে এবং ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আজ মঙ্গলবার সকালে এনবিআরের সম্মেলন কক্ষে মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে পাইলট বেসিসে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ফলে ক্যাশ ফ্লো বাড়লেও রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। আয়কর রিটার্ন এলে বোঝা যাবে কি পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে।

তিনি বলেন, ‘কেউ যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রশ্ন করতে পারবে না। আমরা সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। যেসব প্রতিষ্ঠান এসব নিয়ে প্রশ্ন করে। আমরা সবার সঙ্গে কথা বলেছি, তারা এ বিষয়ে প্রশ্ন করবে না। যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রশ্ন তোলে তবে তাদের সেটা অন্যায়, অনুচিত হবে। এক্ষেত্রে কেউ চাইলে আইনের আশ্রয় নিতে পারবে। সরকার আইন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে বলেছেন। এখানে কেউ প্রশ্ন রাখতে পারে না।

উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ১০ শতাংশ কর পরিশোধ করে শেয়ারবাজারে তিন বছরের জন্য এ অর্থ বিনিয়োগ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments