রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রতিনিধি রুম্মানকে ১০ লাখ টাকা জরিমানা
spot_img
spot_img

ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রতিনিধি রুম্মানকে ১০ লাখ টাকা জরিমানা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গ্রাহকের অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি করায় ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও তার অনুমোদিত প্রতিনিধি কামরুজ্জামান রুম্মানকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া গ্রাহকের অর্থ আত্মসাৎ করায় কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের গ্রাহক ফেরদৌসী রহমান ৬টি বিও অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ৯ লাখ ২৩ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু হাউজটি গ্রাহকের অনুমোদন ছাড়া ৩৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার বিক্রি করে। এছাড়া ফেরদৌসী রহমানের অভিযোগের আলোকে তার জমার থেকে ৩৬ লাখ ৩০ হাজার টাকার কম মানি রিসিট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। যে টাকা কামরুজ্জামান রুম্মান আত্মসাৎ করেছে। এসব কারনে ইন্টারন্যাশনাল লিজিংকে ও তার অনুমোদিত প্রতিনিধিকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

এছাড়া আত্মসাৎকৃত অর্থ আদায়ে গ্রাহকের দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাকে এই সময় পর্যন্ত শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল ধরনের প্রতিষ্ঠানে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments