
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছিলো।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৯ টাকা ৬৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments