সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতারকা ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের
spot_img
spot_img

তারকা ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।

নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমান অ্যান্ডারসন। সদ্য সমাপ্ত কানাডা সিরিজে খেলেছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেল।

এছাড়াও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন পেসার আলি খান। যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেথ্রালভাকার, অ্যারন জোন্স ও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী স্টিভেন টেলর জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হরমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক, স্টিভেন টেলর ও শায়ান জাহাঙ্গীর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments