সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যানইউকে ঝেড়েমুছে সাফ করার দাবি
spot_img
spot_img

ম্যানইউকে ঝেড়েমুছে সাফ করার দাবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে সেটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে গত সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হারে রেড ডেভিলদের ব্যর্থতার ষোলোকলা পূরণ হলো।

লজ্জার এ হারের পর ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ ক্লাবটির খোলনলচে বদলে ফেলার দাবি তুলেছেন সমর্থকরা। কোচ এরিক টেন হাগকে পত্রপাঠ বিদায় করে দেওয়ার দাবি তুলেছেন দুই ইংলিশ কিংবদন্তি ফুটবলার মাইকেল ওয়েন ও পল স্কোলস। আপৎকালীন কোচ হিসেবে স্টিভ ম্যাকলারেনকে দায়িত্ব দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। এর পর ক্যাসেমিরো, অ্যান্থনি, মাউন্টসহ কমপক্ষে ১০ জন ফুটবলারকে বিদায় করে নতুন দল সাজানোর দাবি তুলেছেন ক্লাবটির সমর্থকরা।

ক্লাবটির ভক্ত-সমর্থকদের ক্ষোভের কারণ তো স্পষ্ট। চলতি মৌসুমে তারা একের পর এক লজ্জার রেকর্ডের মুখোমুখি হচ্ছেন। ক্রিস্টাল প্যালেসের কাছে লিগের প্রথম লেগেও হেরেছিল ম্যানইউ, যা ক্লাবটির ইতিহাসে এই প্রথম। চলতি মৌসুমে এ নিয়ে লিগে মোট ১৩ ম্যাচ হারল রেড ডেভিলরা।

ইংল্যান্ডের শীর্ষ লিগের নাম প্রিমিয়ার লিগ চালু করার পর এক মৌসুমে ম্যানইউর হারের রেকর্ড এটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৮১ গোল হজম করেছে তারা। গত ৪৭ বছরে এর চেয়ে বেশি গোল তাদের জালে ঢুকেনি। লিগ শিরোপা তো দূরের কথা, কনফারেন্স লিগে খেলার যোগ্যতা নিয়েই টানাটানি অবস্থা। তাই তো আবারও প্রশ্ন উঠেছে, এরিক টেন হাগ কি ম্যানইউর মতো বড় ক্লাবের কোচ হওয়ার যোগ্য?

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর স্কাই স্পোর্টসের সঞ্চালক সরাসরি এই প্রশ্ন করেছিলেন টেন হাগকে। তাঁর অকপট জবাব, ‘অবশ্যই… উপযুক্ত ফুটবলারও আছে। ভালো একটি স্কোয়াড আছে আমাদের।’ এ হারের দায় তিনি চাপিয়েছেন খেলোয়াড়দের ওপর, ‘আমরা যেভাবে গোলগুলো উপহার দিয়েছি, তা খুবই বাজে ছিল। বিশেষ করে দলকে এত ভালোভাবে তৈরি করার পর যেভাবে প্রথম গোলটি খেয়েছি… কতটা সহজেই আমরা সুযোগ দিয়েছি।’

তাঁর মতে, এটাই ছিল মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ। খেলোয়াড়রা মাঠে তাঁর দেওয়া পরিকল্পনা অনুসরণ করতে পারেননি বলে ক্ষোভও প্রকাশ করেন। সে সঙ্গে লড়াই করে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ছিল ডাচ এ কোচের কণ্ঠে।

তবে তাঁকে আর সুযোগ দেওয়ার পক্ষে নন ম্যানইউর সাবেক কিংবদন্তি মিডফিল্ডার পল স্কোলস। তাঁকে সমর্থন জানিয়েছেন কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। ইউনাইটেডের হয়ে ১১টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্কোলস আর এক মুহূর্তও সময় দিতে রাজি নন টেন হাগকে, ‘ক্লাব নতুন মালিকানায় আসার পর পরিস্থিতি শান্ত হওয়ায় আমার মনে হয়েছিল তিনি (টেন হাগ) হয়তো আরও একটি বছর পেতে পারেন। কিন্তু এখন আর তা মনে হচ্ছ না। আজকে রাতে তাঁর কফিনে শেষ পেরেকটি ঠুকা হয়ে গেছে। বরং এখন মনে হচ্ছে, আরও আগেই তাঁকে ঝেটিয়ে বিদায় করা উচিত ছিল।’

মাইকেল ওয়েনও তাঁকে আর সময় দিতে প্রস্তুত নন, ‘কোনোভাবে তিনি আর দায়িত্বে থাকতে পারেন না। মৌসুমের আর চারটি ম্যাচ বাকি আছে। কিন্তু তাঁকে বিদায় করা উচিত এখনই। শুধু তিনি নন, ক্লাবের আমূল পরিবর্তন আনা উচিত।’ চলতি মৌসুমে ১৪ জন সেন্টার ব্যাক খেলিয়েছেন টেন হাগ। তার মানে, এখনও কোনো কম্বিনেশনই দাঁড় করাতে পারেননি টেন হাগ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments