
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৬ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ১৬মিনিট পর্যন্ত ডিএসইতে ২৭১ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৮ পয়েন্টে।
ডিএসইতে ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ১৪ লাখ ৬২ হাজার ২১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments