ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৯ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে। এদিকে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৭.২৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৬.০৬ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ এ তালিকায় আরও রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, ইউনিক হোটেল, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments