ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই দলের জন্য ম্যাচটা অন্যরকম এক রোমাঞ্চের, উত্তেজনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রথম ম্যাচ। সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বলে প্রতিবেশী দুই দলের লড়াই আলাদা গুরুত্ব পাচ্ছিল।

ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ল প্রথম ম্যাচেই। যেখানে রান হলো, চার-ছক্কার ফুলঝুরি ছুটল। বোলারদের ওপর নেমে এলো দুর্বিষহ সময়।
টি-টোয়েন্টি ক্রিকেটের সব আবেদন পূরণ করে যুক্তরাষ্ট্র তুলে নিল অসাধারণ এক জয়। কানাডাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ করলো স্বাগতিকরা। যে জয়ের নায়ক আরোন জোন্স ও আন্দ্রিজ গিউজ।
কানাডার দেওয়া ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জোন্স নামালেন ছক্কা বৃষ্টি। ১০ ছক্কায় খেললেন ৯৪ রানের ইনিংস। যে ইনিংস সাজাতে খেলেছেন মাত্র ৪০ বল। ৪ মেরেছেন চারটি। কম যাননি আন্দ্রিজ গিউজও। ৪৬ বলে ৬৫ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। দুজনের জমাট ব্যাটিংয়ে ৫৮ বলে আসে ১৩১ রান। তাতে জয়ের কাজ করে যায় যুক্তরাষ্ট্রের। সীমানায় ক্যাচ দিয়ে গিউজের ইনিংসটি থেমে গেলেও জোন্স অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments