ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অদ্য ০২ জুন, ২০২৪ তারিখ দুপুর ১২ টা ৪৫ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএসইসি’র পুনঃনিয়োগপ্রাপ্ত কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী।

পুষ্পার্ঘ অর্পণ শেষে কমিশনারবৃন্দ বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ০৮/০৫/২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক অদ্য ০২ জুন, ২০২৪ তারিখে মোহাম্মদ মোহসীন চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কমিশনার হিসেবে যোগদান করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.আর
































Recent Comments