বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানতুন মালিকানায় বদলে গেল মোস্তাফিজদের দলের নাম
spot_img
spot_img

নতুন মালিকানায় বদলে গেল মোস্তাফিজদের দলের নাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল ১৩ মে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে দলে নেয় লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স। কিন্তু ২১ মে সহ-মালিক তামিম রহমানের দুর্নীতির কারণে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাতে করে মালিকানা হারায় ডাম্বুলা থান্ডার্স।

তবে এক মাসেরও কম ব্যবধানে নতুন মালিক পেল মোস্তাফিজদের ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের দায়িত্ব নিয়েছে আমেরিকার একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। তারা অবশ্য নামও বদলে ফেলেছে ডাম্বুলার। ডাম্বুলা থান্ডার্সের পরিবর্তে নাম রাখা হয়েছে ডাম্বুলা সিক্সার্স।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইঞ্জিনিয়ারিং ফার্ম সেকুইয়া ইনকরপোরেশন পেয়েছে ডাম্বুলার মালিকানা। এই প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ারের মালিকানায় আছেন শ্রীলঙ্কার চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার পিয়াঙ্গা ডি সিলভা। যিনি ১৯৮৩ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। খেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটও।

এখনও অবশ্য খেলার মধ্যে আছেন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ষাটোর্ধ্ব বয়সীদের ‘মাস্টার্স ওভার ৬০’ ক্রিকেট দলে। শুধু তাই নয়, তিনি ক্যালিফোর্নিয়া যুব দলের স্বেচ্ছাসেবক কোচ হিসেবে কাজ করছেন।

ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন, ‘নতুন মালিকা ডাম্বুলার দায়িত্ব নেওয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা জনাব ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments