
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস বুধবার ১৯ জুন, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ১১ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ার লেনদেন করেছে ৮ কোটি ৯৩ লাখ টাকার। এবং ফরচুন সুজ লিমিটেড ৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বিকন ফার্মা, ফারইস্ট নিটিং, ইউনিক হোটেল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments