
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ২৩ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে নর্দান জুট ম্যানুফেকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ার দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ। এদিকে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ২.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্টাইলক্রাফট লিমিটেডের ২.৯৮ শতাংশ শেয়ার দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজার তালিকায় আরও রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, খান ব্রাদার্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং বিকন ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments