বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: ২০২৩ সালে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৯ আগষ্ট, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা।

আগামী ২৮ আগস্ট, ২০২৪ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

সিকদার ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৪৯ পয়সা।

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই, ২০২৪।

ফার্স্ট ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। গত বছরে একই সময়ে ১৪ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৭১ পয়সা।

বাংলাদেশ ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। গত বছরে একই সময়ে ১ টাকা ২৫ পয়সা আয় ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫৩ পয়সা।

আগামী ৩০ জুলাই সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই, ২০২৪।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments