শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরমজাদার চিংড়ি খিচুড়ি রেসিপি
spot_img
spot_img

মজাদার চিংড়ি খিচুড়ি রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃষ্টি কিংবা মেঘলা দিনে যে খাবার সবার মনে একবার হলেও আসে সেটা হল খিচুড়ি। সাধারণ চাল আর ডাল মিশে তৈরী হওয়া খিচুড়িতেই যেন জমে ওঠে মেঘলা দিনের আনন্দ। তবে একেবারে সাধারণ খিচুড়ি না বানিয়ে যদি খিচুড়িটাকে আরো একটি টেস্টি করে তোলা যায়, তাহলে মন্দ হয় না ব্যাপারটা।সাধারণ খিচুড়িকে সহজেই করে তুলুন টেস্টি। বানিয়ে নিন মজাদার চিংড়ি খিচুড়ি।

এর জন্য উপকরণঃ

পোলাওয়ের চাল, ৫০০ গ্রাম মত চিংড়ি, মুসুর ডাল, মুগ ডাল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, তেজপাতা, পরিমান মত লবণ, তেল এবং চাইলে ডিমও ব্যবহার করতে পারেন।

চিংড়ি খিচুড়ি তৈরির পদ্ধতিঃ

রান্নার আগে থেকেই ডালগুলিকে ভিজিয়ে রাখুন, তাহলে ডালগুলি ভালো সেদ্ধ হবে।
এই ফাঁকে বাছা চিংড়ি গুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার কড়ায় ডাল আর চাল দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে। এই সময়েই পরিমাণ মত হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী মরিচগুঁড়ো, লবণ দিয়ে দিতে হবে। খিচুড়ির চাল আধ সেদ্ধ হয়ে এলে তাতে চিংড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর আবার ঢাকনা দিয়ে রান্না করুন। রান্না হলে নামানোর আগে দুটো কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে এর সাথে সেদ্ধ ডিম পছন্দ মত পরিবেশন করতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments