বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইমরান খানকে বিধিবহির্ভূতভাবে আটক করা হয়েছে: ওয়ার্কিং গ্রুপ
spot_img
spot_img

ইমরান খানকে বিধিবহির্ভূতভাবে আটক করা হয়েছে: ওয়ার্কিং গ্রুপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে বিধিবহির্ভূতভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ। ইমরান খানকে এভাবে কারাবন্দী করাটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করা হয়েছে।

জেনেভা-ভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন সোমবার (১ জুলাই) তাদের জারি করা মতামতে, অবিলম্বে ইমরান খানের মুক্তি দাবি করেছে।

গ্রুপটির দাবি, আন্তর্জাতিক আইন অনুসারে ইমরান খানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

ওয়ার্কিং গ্রুপটি আরো জানিয়েছে, ইমরান খানকে আটক করে রাখার কোনো আইনি ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এসব করা হয়েছে বলেও মতামতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের ২৫ মার্চ এই মতামত প্রকাশ করে। তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার (১ জুলাই)।

আরবিট্রারি ডিটেনশন তাদের মতামতে বলেছে, ‘ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে (ওয়ার্কিং গ্রুপ) সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং, শুরু থেকেই, সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে।’

পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সাথে কাজ করে। যদিও তাদের জারি করা মতামত বাধ্যতামূলক নয়। তারপরও তাদের মতামত গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপের জারি করা মতামতে আরও বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে খানের দলের সদস্যদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। তাদেরকে সমাবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপির অভিযোগও করেন তারা।

পাকিস্তান সরকার অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আর নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন।

২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে ২০০টিরও বেশি মামলা করা হয়েছে। গত আগস্ট থেকেই কারাবন্দি রয়েছেন তিনি।

ইমরান ও তার দল শুরু থেকেই দাবি করে আসছেন, তার বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হয়ে মামলা করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments