
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৩ জুলাই, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ১৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৪ কোটি ৯০ লাখ টাকার। এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ১০ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments