শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসন্তানকে আয়-ব্যয়ে সচেতন করা জরুরি
spot_img
spot_img

সন্তানকে আয়-ব্যয়ে সচেতন করা জরুরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সন্তানকে আয়-ব্যয়ের বিষয়ে অল্প বয়স থেকেই সচেতনতা তৈরি করা উচিত, যাতে করে জীবনে চলার পথটা তার জন্য অনেক সহজ হয়। সন্তানকে ছোট বড় অর্থনৈতিক দায়িত্ব দেওয়ার আগে তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া জরুরি। যাতে তারা টাকা-পয়সা সামলানো এবং সঞ্চয় করাও শিখতে পারে।

অল্প টাকার হিসেব দিয়ে সন্তানকে বাজারে পাঠানোর মাধ্যমে তাকে শেখানো সম্ভব যে অল্প টাকার সমন্বয়েও সে কত কিছু কিনতে পারে। বাজার করার মাধ্যমে সে হিসেব করতে শিখবে।

শিশুরা অনেক সময় নানা ধরনের আবদার করে থাকে। খেলনা কেনার আবদার থাকলে বা কোনোকিছুর শখ থাকলে বরং তাদের অল্প অল্প জমা করতে বলুন এবং নির্দিষ্ট অর্থ জমলে ওই টাকা দিয়ে জিনিসটি কিনে আনুন। এভাবে আপনার শিশুদের সঞ্চয় করা ও এর গুরুত্ব শিখানা সম্ভব। ছোট বয়স থেকে অল্প করে হাতখরচ দিন এভাবে সে বুদ্ধি খরচ করে অর্থব্যয় করতে শিখবে।

এছাড়া আমাদের অনেকেরই ব্যাংকিং সম্পর্কে সচেতনতা নেই, অথচ ব্যাংক অর্থ লেনদেন ও সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই বাচ্চাদের স্টুডেন্ট একাউন্ট অথবা সেভিংস একাউন্ট খুলে দিতে হবে। বাড়িতে কোনও অতিথি এলে কিংবা কোনও উৎসব-অনুষ্ঠানে বড়দের কাছ থেকে তারা যে টাকা পায়, সেটা ব্যাঙ্কেই জমা করে রাখুন। তা হলে ছোট থেকেই ওদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments