ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যাদের হাঁপানি আছে তাদের অনেকেই ভাবেন যে হাঁপানি হলে শরীরচর্চা করা যাবে না। তবে হেলথমেডিক নামে স্বাস্থ্য-ভিত্তিক একটি ম্যাগাজিনের নিবন্ধ অনুসারে হাঁপানি রোগীদের আরামের জন্যও কিছু ব্যায়াম রয়েছে। তবে এসব ব্যায়াম কেউ চেষ্টা করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হাঁপানি হলো মূলত একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা। এক্ষেত্রে শ্বাসনালিতে প্রদাহ দেখা দেয় ও নালি সংকীর্ণ হয়ে যাওয়া সহ শ্বাসকষ্ট, কাশি, বুকে শক্ত হয়ে যাওয়া ও তীব্র শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়।
হাঁপানি রোগিদের আরামের জন্য প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করা জরুরি। ব্রিদিং ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে ফুসফুসে বাতাস ঢোকা এবং বার করার পরিমাণ বাড়ে। এতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে।
হাঁপানির রোগীদের জন্য আরও একটি উপকারী ব্যায়াম হলো প্রাণায়াম । আরামদায়ক কোনও একটি আসনের ভঙ্গিতে বসে, তা পদ্মাসন, বজ্রাসন বা সুখাসনও হতে পারে। মাথা ও মেরুদণ্ড সোজা রেখে চোখ বুজে আরামদায়ক অবস্থায় গোটা শরীরকে রাখতে হবে। এরপর স্বাভাবিক ভাবে শ্বাস নিতে হবে। শ্বাস ছাড়ার সময় পেটের পেশীর উপর চাপ দিতে হবে এবং দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হবে। পাঁচটি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের অভ্যাস। প্রথম প্রথম শুরু করলে প্রতি দশ বারে একটি সেট করুন।
হাঁপানি থেকে উপকার পেতে ভুজঙ্গাসান নামক ব্যায়াম ও করা যেতে পারে। ম্যাটে উপুড় হয়ে শুয়ে। হাতের তালু দ্বারা মেঝের ওপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এবার কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে বাকি শরীরটা আস্তে আস্তে ওপরের দিকে তুলুন। তারপর মাথা বেঁকিয়ে ওপরের দিকে তাকান। এই পশ্চারে ২০-৩০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান। প্রথমে এই আসন তিন বার করুন।
অনুলোম-বিলোম হলো শ্বাসের সমস্যা কমাতে একটি উপকারি ব্যায়াম। প্রথমে ডান দিকের নাকের ছিদ্র চেপে ধরে, বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার কাজ করতে হবে। পরে বাঁ দিকের নাকের ছিদ্র চেপে ধরে, ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ ও বর্জনের অভ্যাস করতে হবে। তিন ধাপে এই প্রাণায়ামে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments